গাইবান্ধায় গাঁজাসহ বৃদ্ধ ও নারী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার হযরত আলী (৬০) ও পাবনা সদর এলাকার এক নারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, আটকদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)