Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৫৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৫৯, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৫৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৫৯, ১৬ জুলাই ২০২৬
আরও খবর
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের, নাছিম, পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ
ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয় : জামায়াত আমির

এনটিভি অনলাইন ডেস্ক
০০:৫৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৫৯, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৫৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৫৯, ১৬ জুলাই ২০২৬

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে যদি এই দুর্নীতির সঙ্গে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।

বুধবার (১৬ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকেই সমস্যা। সমস্যার কোনো অন্ত নেই। আমাদের সড়কগুলা পড়ে আছে, অনেকদিন ধরে কাজ চলছে শেষ হবে কখন কেউ জানে না। তারা আশায় বুক বেঁধে আছে যে একসময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যাবে আরেক জায়গায় ভেঙে গেছে।

বিরোধী দলীয় নেতা বলেন, অর্থমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাই, এ পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক বিমা সেক্টর, করপোরেশন, স্টক মার্কেট সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই।

দুর্নীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ দায়ে দেন আমলাদেরকে, কেউ দায়ে দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায়ে দেন রাজনীতিবিদদেরকে, আমি বলি দায় আমাদের সবার। কারো একার নয়, একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির টুঁটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন। হাতের মধ্যে কড়া লাগিয়ে দেন। হ্যান্ডকাপ পড়িয়ে দেন। এরপর বলবেন আর বাড়াবাড়ি করলে পায়েও ক্রসবেড়ি লাগিয়ে দেব। এরপর যদি আরও বাড়াবাড়ি করো, তাইলে ঠিক মুখে তালা দিয়ে তখন টুটি চেপে ধরা হবে ইনশাআল্লাহ।

জামায়াত আমির আরও বলেন, আমরা কেউ নিজেকে ফেরেশতা দাবি করতে পারি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি, কারোই করা উচিত না। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচাইতে বড় যোগ্যতা। এটা আমার ভুল। এটা বুঝে যারা প্লে করবেন, আলহামদুলিল্লাহ তারা ভালো করবেন। যারা এটা বুঝতে ব্যর্থ হবেন তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন না।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

ডা. শফিকুর রহমান জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিডিও সংবাদ
০৩ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
০১ সেপ্টেম্বর ২০২৬
আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না : জামায়াত আমির
৩১ আগস্ট ২০২৬
বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউর মহাসচিবের সাক্ষাৎ
২৭ আগস্ট ২০২৬
‘বাংলাদেশের কোনো সিদ্ধান্তে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’
১৬ আগস্ট ২০২৬
ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
সরকারের নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত : জামায়াত আমির
০৭ আগস্ট ২০২৬
ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
০৫ আগস্ট ২০২৬
দেশে আরেকটি বিপ্লব আসন্ন : জামায়াত আমির
০৫ আগস্ট ২০২৬
শহীদদের রক্তের ঋণ শোধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
০৪ আগস্ট ২০২৬
জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে তছনছ করা হবে : জামায়াত আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর : ইসি
  2. পূর্বের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় সংযুক্ত করতে হাইকোর্টের রুল জারি
  3. আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
  4. শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা নিয়ে চিত্রপ্রদর্শনী
  5. নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ
  6. বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x