ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৫০টি।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ৪২, মতিঝিল বিভাগ ৪১, তেজগাঁও বিভাগ ৩১, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইলফোন, একটি আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি হায়েস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)