ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশে আংশিক মেঘলা ভাবের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা সার্বিকভাবে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫০ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক