Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ২৭ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ২৭ জুলাই ২০২৬
আরও খবর
ডিএমপির সাত কর্মকর্তা বদলি
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৪, মামলা ৩৫
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫, মামলা ৫০
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৪৭
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫

দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা নেই : সিটিটিসি প্রধান

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ২৭ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১৬:০৮, ২৭ জুলাই ২০২৬
ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। ছবি : ইউএনবি

দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। তিনি বলেছেন, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

আজ সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান।

সম্প্রতি কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার ভেতর বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব বিষয়কে সিটিটিসি কীভাবে দেখছে এবং বোমা বিস্ফোরণের ঘটনাগুলোর তদন্তে উগ্রবাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।

জবাবে সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক বলেন, সিটিটিসি ইউনিটের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এর মধ্যে একটি বিভাগ কাউন্টার টেররিজম। এ ছাড়া আরও কয়েকটি বিভাগ রয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে কাজ করছে।

মোহাম্মদ শামসুল হক বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে। উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সিটিটিসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, এ বিষয়ে এখনই এমন কোনো মন্তব্য করার সুযোগ নেই। তবে দেশের পরিস্থিতিতে আশঙ্কাজনক কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ঘটনাটি নিয়ে মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে জঙ্গিবাদসংক্রান্ত গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, গ্রেপ্তারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে তিনি জানান, আলোচিত পাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিটিটিসি জানায়, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

ডিএমপি সিটিটিসি উগ্রবাদ
১৩ জুলাই ২০২৬
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০
১২ জুলাই ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬, মামলা ৪৭
১১ জুলাই ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ২৮৩৬ মামলা
১১ জুলাই ২০২৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯
০৮ জুলাই ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টার ৪৩২ জন গ্রেপ্তার, ৫৪ মামলা
০৭ জুলাই ২০২৬
ডিএমপির কোতোয়ালি থানায় নতুন ওসি রবিউল
০৭ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪০৬, মামলা ৫০
০৭ জুলাই ২০২৬
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
০৭ জুলাই ২০২৬
রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪০৬
০৬ জুলাই ২০২৬
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
  2. খাদ্য সংকটে বসতবাড়িতে বিপন্ন কালোমুখো হনুমান
  3. রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
  4. হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
  5. মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে ৩ জামায়াত নেতা কারাগারে
  6. বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা, আদালতে ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x