Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০২ আগস্ট ২০২৬
আরও খবর
স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবারও গ্যাস সরবরাহ কমলো
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ
কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম ও সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৫৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০২ আগস্ট ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। একটি গার্মেন্টস কোম্পানির ভারাটে সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছে ডিএনসিসি।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্ন কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিক পক্ষের হামলার ঘটনা পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকালে ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর দুপুরে প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডিএনসিসি প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।

এদিকে, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে যান প্রশাসক শফিকুল ইসলাম খান ও এমপি এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, আজ সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা করে। হামলায় চারজন গুরুতর আহত সহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হয়। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা উত্তর সিটি করপোরেশন

২৬ জুলাই ২০২৬
ঢাকা মহানগরে প্রতি ঘণ্টায় ‘১ তালাক’
২৮ মে ২০২৬
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক
২৫ এপ্রিল ২০২৬
রাস্তার কাজ শুরুর আগে সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
  5. ‘শহীদ রোকনের মৃত্যু সনদ চাইলে ডাক্তার ধমক দিয়ে দিতে অস্বীকার করে’
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x