Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
১৭:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ০২ আগস্ট ২০২৬
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
১৭:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ০২ আগস্ট ২০২৬
আরও খবর
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ
তিন ব্যাগে কাস্টমস সিপাহির ১৫ টুকরা মরদেহ উদ্ধার
পাকিস্তানে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
১৭:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ০২ আগস্ট ২০২৬
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
১৭:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৯, ০২ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, গতকাল শনিবার (১ আগস্ট) দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৫) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। গতকাল শনিবার (১ আগস্ট) একই ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পূর্ব ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে।

গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে ৯ জন লোক একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৯ জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

পরের দিন শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। আজ রোববার সকালে স্থানীয়দের সহায়তায় মইয়ার হাওর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ বাকি দুজনের মরদেহ।

ঘটনার পর জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধারও আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর পরই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরিদলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে চারজনেরই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মরদেহ উদ্ধার নৌকাডুবি নিখোঁজ

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার

০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
২৮ জুলাই ২০২৬
শ্বশুর বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী-শ্বশুর
২৭ জুলাই ২০২৬
নওগাঁয় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ চার জনের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
  2. জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
  3. দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x