গণশুনানিতে অংশ নিয়ে যা বললেন শহীদ মিরাজের বাবা
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিষয়ে আজ রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেন আন্দোলনে শহীদ হওয়া মিরাজের বাবা। কান্নাজড়িত কণ্ঠে মিরাজের বাবা বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে ও পরে আমরা যারা সন্তান হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ মা হারিয়েছি,
আপনারা দেখেছেন…আমার ছেলে মিরাজসহ তারা ছিল ১১ জন, আগস্ট মাসের সেই সকালে তারা সব বন্ধুরা মিলে আন্দোলনকে বেগবান করতে কী করা যায় তা নিয়ে বুদ্ধি করে মাতুয়াইল মেডিকেল হাসপাতাল থেকে ধীরে ধীরে এগিয়ে যায় যাত্রাবাড়ির দিকে….তখন সময় বিকেল সাড়ে ৩টা-পৌণে ৪টা…আমি ছিলাম কাছাকাছি এলাকায়…চারিদিকে সাইরেন..টিয়ারশেল..রাবার বুলেট.. বৃষ্টির মতো গুলি চলছিল…সেদিন যাত্রাবাড়ি থানাটা থরথর করে ভূমিকম্পের মতো কাঁপছিল…আমি দেখেছি…রাস্তায় পড়ে থাকা মানুষ..কোনোটা জীবিত..কোনোটা মৃত…নিজের হাতে আমি.. আমি মিরাজ হত্যার বিচার চাই…হত্যাকারীদের ফাঁসি চাই..তদন্ত হয়েছে...এবার বিচার চাই….

এনটিভি অনলাইন ডেস্ক