Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৮:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৭, ০৪ আগস্ট ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৮:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৭, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯১৫ মামলা
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

পুলিশের সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৮:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৭, ০৪ আগস্ট ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৮:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৭, ০৪ আগস্ট ২০২৬
স্কুলছাত্র মো. রিমন। ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মো. রিমন নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠিয়েছে বিচারক। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী রিমনের বয়স ১৪ বছর ২ মাস হলেও মামলার এজাহারে তার নাম ও বয়সে গরমিল দেখা গেছে।

গ্রেপ্তার রিমন উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা। সে স্থানীয় চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র।

গতকাল সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রামগতি থানা পুলিশ সন্ত্রাসবিরোধী মামলায় রিমনকে আদালতে হাজির করে। রিমন ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হওয়ায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 

মঙ্গলবার (৪ আগস্ট) আদালতে পরবর্তী হাজিরা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার নথি ও আসামিপক্ষ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকেলে চরমেহার এলাকা থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার মূল এজাহারে রিমনের নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৯ বছর। জন্মসনদের সঙ্গে রিমনের নাম ও বয়সের কোনো মিল ছিল না। পরবর্তীতে আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান নথিতে নাম সংশোধন করলেও বয়স উল্লেখ করেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন। 

আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, ছেলেটি অত্যন্ত ছোট, তার এখনও রাজনীতি করার বয়সই হয়নি। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস। আমরা আদালতে তার পক্ষে মানবিক জামিনের আবেদন জানিয়েছিলাম, কিন্তু বিচারক তা নামঞ্জুর করেছেন।

মামলার পটভূমি থেকে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে এবং তার ভিডিও ধারণ করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে গত ৪ জুন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বয়সের গরমিলের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করে রিমনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার প্রকৃত বয়স কম না বেশি- তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

লক্ষ্মীপুর পুলিশ মামলা স্কুলছাত্র কারাগার

সংশ্লিষ্ট সংবাদ: লক্ষ্মীপুর

২১ সেপ্টেম্বর ২০২৬
চার দোকানের ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও ব্যবসায়ী
১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি সদস্যের গুদামে অভিযান, অবৈধভাবে মজুতকৃত অর্ধশতাধিক বস্তা সার জব্দ
১২ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা
  2. ৬ বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা গণনা ও নিলাম প্রক্রিয়া শুরু
  3. সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
  4. ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
  5. লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
  6. বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x