Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০১:১০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ০৮ আগস্ট ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০১:১০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
ময়মনসিংহে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
ইটিপি ছাড়া কোনো কারখানা চলবে না : বিসিসিটি এমডি
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ সদস্য আহত
নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, টিসি দেওয়া হলো ভুক্তভোগীকেই  

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০১:১০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ০৮ আগস্ট ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০১:১০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ০৮ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রীকেই স্কুল চলাকালে বিদ্যালয়ের বাইরে থাকার অভিযোগে ছাড়পত্র (টিসি) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী উপজেলার কাঁচপুর ওমর আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, প্রায় এক মাস আগে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে যাওয়ার সময় এক কিশোর পেছন থেকে তাকে পরপর দুইবার লাথি মারে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের সঙ্গে থাকা আরেক কিশোর পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিওটি ছড়িয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পরা দুই ছাত্রী ওয়াকওয়ে দিয়ে হাঁটছিল। এ সময় এক কিশোর পেছন থেকে একজনকে লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি দেওয়া হয়। পরে অভিযুক্তকে স্থানীয়ভাবে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাওয়ানোর একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, অভিযুক্ত কিশোরের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরের বিভিন্ন বখাটেপনা সম্পর্কে ভুক্তভোগী দুই স্কুলছাত্রী তার প্রেমিকার কাছে কিছু তথ্য দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েই অভিযুক্ত এ ঘটনা ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে লাথি মারার ভিডিওটি এক মাস আগের। স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করায় স্কুলের শিক্ষকরা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে। আমরা গরিব মানুষ, কাজকর্ম করে খাই। এখন মেয়েকে অন্য স্কুলে ভর্তি করাতে হবে। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।

এ বিষয়ে ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে, তাই স্থানীয়ভাবে ছেলে ও ছাত্রীদের বিষয়ে বিচার হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রায় এক মাস আগের। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্তের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল এবং ওই কিশোরের বখাটেপনা সম্পর্কে ভুক্তভোগী দুই স্কুলছাত্রী কিছু তথ্য তার প্রেমিকার কাছে জানিয়েছিল। সেই ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। পুরো ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ স্কুলছাত্রী ভিডিও ভাইরাল
১৫ এপ্রিল ২০২৬
শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ শুরু
১৬ জানুয়ারি ২০২৬
চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
১৫ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরায়ণে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের তাগিদ
১৪ জানুয়ারি ২০২৬
অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
১৪ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী
১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে কারখানার বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
০৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল
০৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬ জনের
২৯ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান
২৬ ডিসেম্বর ২০২৫
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x