বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলকে হাইকোর্টে জামিন
গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি
রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে গত ২১ জুলাই এ মামলা করেন। অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁসের সন্দেহে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে এই মামলা হয়।

নিজস্ব প্রতিবেদক