Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:২০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৫, ১৫ আগস্ট ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:২০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৫, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে যুবক নিহত
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে নিহতদের প্রতি পরিবার পাবে ১০ লাখ টাকা 

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:২০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৫, ১৫ আগস্ট ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:২০, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৫, ১৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে গেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনায় হতাহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে হতাহতদের প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও জানান মন্ত্রী।

এর আগে তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় নিহত ৮ শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় চমেক হাসপাতালে থাকা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অর্থমন্ত্রী বলেন, জেলা প্রশাসন এ ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে মালিকপক্ষের অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি এলএনজি-ভিত্তিক পুরোনো জাহাজ কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। কিন্তু কাজ করার সময় হঠাৎই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান কয়েকজন শ্রমিক।

পরে জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখলে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিন শ্রমিকের মরদেহ। এ সময় গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া আরও ১০-১৫ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও ৫ শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক তহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ধরনের জাহাজ কাটার সময় যে নিয়মনীতি অবলম্বন করতে হয়, তা না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না এবং এই দুর্ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানা কর্মকর্তা মো. রাশেদ বলেন, সকালে গ্যাস লিকেজের খবর শুনে শ্রমিকরা ঘটনাস্থলে গেছেন। সাপ্তাহিক বন্ধের কারণে তাদের যথাযথ প্রস্তুতি না থাকায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। নিহতদের পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদেরও ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ।

ক্ষতিপূরণ চট্টগ্রাম নিহত বিষাক্ত গ্যাস

সংশ্লিষ্ট সংবাদ: ক্ষতিপূরণ

২১ ডিসেম্বর ২০২৩
সৌদিতে নিহত দুই বাংলাদেশির পরিবার পাচ্ছে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ
০৫ জুলাই ২০২৩
পা হারানো শিশু অগ্ররাজকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
১৪ জুন ২০২৩
চাঁদপুর নৌবন্দরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন ক্ষতিপূরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
  3. এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর
  4. বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : আইনমন্ত্রী
  6. পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x