Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
তিস্তা সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, দুই চিকিৎসককে শোকজের নির্দেশ
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৫ আগস্ট ২০২৬
জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন। ছবি : এনটিভি

পদ্মার তীব্র স্রোত আর ভাঙনের কাছে একে একে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, ফসলি জমি, সড়ক ও বিদ্যুতের খুঁটি। চোখের সামনে নদীতে বিলীন হচ্ছে শেষ সম্বল। কেউ ঘর খুলে নিচ্ছেন, কেউ দোকানের মালামাল সরাচ্ছেন, আবার কেউ পূর্বপুরুষের কবরের দিকে তাকিয়ে নির্বাক দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু হাহাকার আর অনিশ্চয়তা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র স্রোতে নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত সাত দিনে ইটের রাস্তা, তিনটি বিদ্যুতের খুঁটি, সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন এখন কাথুরিয়া ছাড়িয়ে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জিরো পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরঘাট ও পালেরচর বাজারসহ আশপাশের এলাকার প্রায় ৫০০ পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কাথুরিয়া পদ্মার পাড়ে গিয়ে দেখা যায়, নদীতে প্রবল স্রোত বয়ে যাচ্ছে। একটু পর পর একটু একটু করে নদীর পাড় ভেঙে পরছে। পানিউন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। ভাঙন আতঙ্কে অনেকে স্থাপনা সরিয়ে নিচ্ছেন। 

নিজের দুটি বসতঘরের টিনের চালা, বেড়া ও আসবাবপত্র খুলে সরিয়ে নিচ্ছিলেন মজিদ ঘরামি (৪৮)। স্ত্রী ও পাঁচ কন্যাসন্তানকে নিয়ে কোথায় যাবেন, সেই চিন্তায় দিশেহারা তিনি। কথা হয় মজিদ ঘরামির সঙ্গে। তিনি বলেন, আমি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার ৮ কাঠা জায়গা পুরোটা পদ্মা নদী নিয়ে যাচ্ছে। পাঁচ মেয়ে ও স্ত্রীকে নিয়ে এখন কোথায় যাব, বুঝতে পারছি না। এখানে যদি স্থায়ী বেড়িবাঁধ থাকত, তাহলে আজ ভিটেমাটি হারাতে হতো না।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুভর্তি জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় বছর ঘুরলেই আবারও নদীর আগ্রাসনের মুখে পড়তে হয় তাদের। তাই এবার স্থানীয়দের একটাই দাবি–আমরা শুকনো খাবার চাই না, নগদ টাকা চাই না, জিওব্যাগও চাই না; আমরা চাই এখানে একটি স্থায়ী বাঁধ।

স্থানীয়রা জানান, গত রোববার সকাল ৭টার দিকে কাথুরিয়া এলাকায় হঠাৎ ভাঙন তীব্র আকার ধারণ করে। বিকেল পর্যন্ত প্রায় ১০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের কবল থেকে নিজেদের ঘরবাড়ি ও দোকান রক্ষায় স্থানীয়রা নিজেরাই মালামাল সরিয়ে নিতে শুরু করেন।

বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঝুঁকিতে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারাও সড়কের ইট তুলে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড নদীর তীরে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।

গত কয়েক দিনে অন্তত ২৫টি বসতবাড়ি ও সাতটি দোকান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভাঙনকবলিত কাথুরিয়া এলাকার বাসিন্দা রহমান বলেন, পদ্মার ভাঙনে তাঁর পরিবারের জমিজমা হারিয়ে গেছে অনেক আগেই। এবার নদী এগিয়ে এসেছে পূর্বপুরুষের কবরের দিকে। পদ্মায় ভাঙতে ভাঙতে আমাদের সব জমিজমা চলে গেছে। এখন আমার পূর্বপুরুষ দাদার কবরের অর্ধেক অংশও ভেঙে গেছে। বাকি অংশটুকুও কিছুক্ষণের মধ্যে নদীতে চলে যাবে। শুধু চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছি না।

ভিটে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দা নাজমা বেগম (৬০)। তিনি জানান, গত ৪০ বছরে ছয়বার নদীভাঙনের শিকার হয়েছেন।

তিনি বলেন, অনেক কষ্ট করে টাকা জমিয়ে ১০ কাঠা জমি কিনেছিলাম। এখন সেই ১০ কাঠা জমিও নদী খেয়ে নিয়েছে। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্ষাকাল এলেই বাঁধের কাজ শুরু করে। শীতকালে যদি কাজ করত, তাহলে হয়তো আমার শেষ সম্বলটুকু হারাতে হতো না। 

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জিরো পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

এ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরঘাট, পালেরচর বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও শত শত বসতবাড়ি রয়েছে।  ভাঙন অব্যাহত থাকলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভাঙনের আতঙ্কে গত সাত দিনে অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট সরিয়ে নিয়েছে। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ অন্যের জমিতে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জাজিরার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু এলাকা থেকে জাজিরা ইউনিয়নের পাথালিয়াকান্দি পর্যন্ত ১০ দশমিক ৬৭ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। ৩৯টি প্যাকেজের মাধ্যমে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি টাকা।

২০২৪ সালে পূর্ব নাওডোবা ইউনিয়নের জিরো পয়েন্ট থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত ৮ দশমিক ৬৭ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়। পরে ২০২৫ সালে মাঝির ঘাট জিরো পয়েন্টে নদীর তীর রক্ষাবাঁধে ভাঙন দেখা দিলে প্রকল্পের সঙ্গে আরও দুই কিলোমিটার এলাকা যুক্ত করা হয়। প্রকল্পের জিরো পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় গত বছরও ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল। এতে কয়েকটি প্যাকেজের বাঁধের কাজ ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই অংশের কাজ বন্ধ রাখা হয়। এ বছর মে মাসে ১৪টি প্যাকেজের নকশা পরিবর্তন করে আবার কাজ শুরু করা হয়।

বর্তমানে কাথুরিয়া এলাকায় প্রকল্পের ১২ ও ১৩ নম্বর প্যাকেজের আওতায় বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলছিল। কিন্তু নদীর তীব্র স্রোতে প্রায় ২০০ মিটার এলাকায় ফেলা জিওব্যাগ ভেসে গেছে। 

ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিনে কাথুরিয়া এলাকা পরিদর্শন করেন।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। প্রকল্পের প্রায় তিন কিলোমিটার অংশ বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ১০ দশমিক ৬৭ কিলোমিটার অংশের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি ৫ দশমিক ৬৭ কিলোমিটার অংশের কাজ চলমান। বর্ষা মৌসুম হওয়ায় বর্তমানে নদীতে মূল বাঁধ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। তবে ঠিকাদাররা ব্লক তৈরির কাজ করছেন। কাথুরিয়া এলাকায় ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।

শরীয়তপুর জাজিরা পদ্মা বাঁধ ধস

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

০৮ আগস্ট ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
২৩ জুন ২০২৬
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
১৪ জুন ২০২৬
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
  2. পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে গুলি  
  3. প্রেমিকার মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে তানভীর
  4. পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
  5. ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা
  6. রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, থাকবে নারী চালক ও কন্ডাক্টর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x