Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
পীরগঞ্জ পৌরভবন ধস : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
সারের কৃত্রিম সংকট বানিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা : শাহে আলম
পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ
নির্মাণাধীন পৌরসভা ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন

সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৬ আগস্ট ২০২৬
ছবি : বাসস

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ ও বরাদ্দ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করবে, অতিরিক্ত দামে সার বিক্রি করবে, চোরাচালান করবে বা অবৈধভাবে মজুত করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) কৃষকদের সার প্রাপ্তির সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় কৃষি সচিব এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আবদুর রহিম। রংপুর বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

কৃষি সচিব বলেন, মাঠ পর্যায়ে সারের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যুক্তিসংগত চাহিদা অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহ করা হবে। তিনি বলেন, সারের নির্বিঘ্ন বিতরণ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এবং লাইসেন্সবিহীন সারের ব্যবসা বন্ধে মাঠ পর্যায়ের নজরদারি জোরদার করা উচিত।

কৃষি সচিব বলেন, কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, মন্ত্রণালয় প্রতি কেজিতে কমিশন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

সৎ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে কৃষি সচিব বলেন, অসৎ ব্যবসায়ী এবং চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকীকরণ ও বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে। একই সঙ্গে, মাটির স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সুষম সার ব্যবহারে উৎসাহিত করার জন্য ডিএই-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সার বিতরণ ও বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি সচিব কৃষি বিজ্ঞানী এবং ডিএই-এর কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বাজারে কৃত্রিম ঘাটতি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে কী করা যেতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, র‌্যাব-১৩ এর কমান্ডিং অফিসার, বিজিবি'র রংপুর সেক্টর কমান্ডার, রংপুর বিভাগের আটটি জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, ডিএই কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসি-র প্রতিনিধি, সার ব্যবসায়ী এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।

সার কৃত্রিম সংকট কঠোর ব্যবস্থা কৃষি সচিব রংপুর

সংশ্লিষ্ট সংবাদ: সার

১৪ অক্টোবর ২০২৬
পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ
১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
১১ সেপ্টেম্বর ২০২৬
সার নিয়ে অনিয়ম-কারসাজি সহ্য করা হবে না : বিএফএ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজারে রিসোর্টে আগুন : যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
  2. শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  3. কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
  4. দুর্গাপূজার ছুটি : সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম
  5. রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
  6. অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x