এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের
গাজীপুরের অবকাঠামোগত সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্যরা। গতকাল শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় গাজীপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে ফোরাম নেতাদের অনুরোধ করেন সদস্যরা।
সাংবাদিকরা বলেন, গাজীপুর ঢাকার পাশের জেলা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই জেলার ওপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোর লোকজন চলাচল করলেও রাস্তাঘাট ভাঙাচোরা ও বেদখল হয়ে থাকায় সারাক্ষণ যানজট লেগে থাকে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজি এখানকার নিত্যদিনের সমস্যা। সেইসঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। তাই এসব সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান ফোরাম নেতারা।
সভায় গাজীপুরের স্থানীয়দের মধ্যে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। একইসঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত হয়।
পুনর্গঠিত কমিটিতে পূর্বে থেকে দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি এবং রাশেদুল হককে সাধারণ সম্পাদক রেখে সিনিয়র সহসভাপতি করা হয় যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের ফয়সাল খান, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ, যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে সময়ের আলোর সাব্বির আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে যুগান্তরের আসাদুল্লাহ লায়নকে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির জাকারিয়া হারুন ও ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিমকে দায়িত্ব দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক