Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৪২, ২৩ আগস্ট ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৪২, ২৩ আগস্ট ২০২৬
আরও খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা
বিদেশি পিস্তল ও গুলিসহ খুলনায় তিন সন্ত্রাসী গ্রেপ্তার
সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার : আইনমন্ত্রী
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
স্বপ্নের ঘরে তালা, তিন বছরেও জোটেনি বিদ্যুৎ-দলিল

ডুমুরিয়ায় খাল খননের ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৪২, ২৩ আগস্ট ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৪২, ২৩ আগস্ট ২০২৬
খুলনার ডোলডাঙ্গা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানিয়া খালপাড়ে রোপণ করা চারা এখন পানির নিচে। ছবি : এনটিভি

খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে দুটি খাল খননের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ে দুটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্প দুটির এক কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

প্রকল্প দুটি অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় হওয়ায় শুরুতেই সমালোচনার ঝড় ওঠে। এ রকম পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন। এমনকি পাঁচ থেকে সাত ফুট গভীর খাল থেকে ভেক্যু মেশিন দিয়ে পেড়িমাটি তুলে খালের পাড়েই রাখা হয়। উপজেলা প্রশাসন ও বাস্তবায়নকারী দপ্তরের উদাসীনতায় যেনতেনভাবে খাল খনন করে অর্থ উত্তোলনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।

এ দিকে খাতা কলমে সদ্য সমাপ্ত সাহস ডোলডাঙ্গা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানিয়া খাল হয়ে ভদ্রা নদী অভিমুখে খাল পুনর্খনন প্রকল্পের ভদ্রা নদীর নষ্ট হয়ে যাওয়া স্লুইজ গেটে সামনে মাটির হদিস পাওয়া যায়নি। নামমাত্র একটি বেড়িবাঁধ দেওয়া হয়েছে। যার দক্ষিণ পাশেও পানি। এর মাঝখানে রোপণ করা চারা এখন পানির নিচে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য দুটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। যার মধ্যে সাহস ডোলডাঙ্গা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানিয়া খাল হয়ে ভদ্রা নদী অভিমুখে খাল পুনর্খনন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় এক কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। খাতা কলমে ব্যয় দেখানো হয়েছে ৯০ লাখ ৫৪ হাজার ৩৬১ টাকা। এ ছাড়া বিলডাকাতিয়ায় খনন করা খালের পাড়ে দেওয়া মাটির বেশিরভাগ স্থানে অস্তিস্ত নেই।

অপরদিকে ডুমুরিয়ায় ফুলতলা এলাকার সবচেযে বড় সমস্যা বিলডাকাতিয়ার জলাবদ্ধতা। বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয় ‘কৃষ্ণনগর নিমতলা হতে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা পর্যন্ত খাল পুনর্খনন’ প্রকল্প। এর ব্যয় ধরা হয় এক কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা। এর মধ্যে ব্যয় দেখানো হয়েছে ৮২ লাখ ২১ হাজার ৫৭৪ টাকা। রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হয়েছে ৯৮ লাখ ৬০ হাজার ৬৫৮ টাকা।

ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে দুটি খাল পুনর্খনন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে অব্যয়িত এক কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর বাইরে আমার কিছু জানা নেই।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের মোবাইল ফোনে কল  করে এবং ক্ষুদেবার্তা দিয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

খুলনা জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ডুমুরিয়া উপজেলার দুটি খাল খননের ক্ষেত্রে যে পরিমাণ কাজ হয়েছে সেটি সরেজমিনে গিয়ে দেখে সে অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশে অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ডুমুরিয়া উপজেলা প্রশাসন অব্যয়িত অর্থ কোষাগারে জমা দিয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড খুলনা সার্কেলের প্রধান প্রকৌশলী ড আবুল বাসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই প্রকল্প তাদের নয়। তাদের খাল খননের কোনো টাকা ফেরত যায়নি।

খাল খনন খুলনা

সংশ্লিষ্ট সংবাদ: খাল খনন

১২ আগস্ট ২০২৬
পবায় খাল খননের ১ কোটি ৮০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
১২ জুলাই ২০২৬
খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
২৩ মে ২০২৬
খাল খননে ফিরছে নদীর প্রাণ, বাড়ছে নাব্যতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তরুণদের বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করে আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব : রেল প্রতিমন্ত্রী
  2. শাহজালাল বিমানবন্দরের ওয়াশরুমের কমোড থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
  3. বাবা-মায়ের পথ ধরে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
  4. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. শিল্পে গ্যাস সংকট কিছুটা কাটলেও বাসাবাড়িতে সরবরাহ অপ্রতুল
  6. এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x