Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
আঞ্জুমান মফিদুলের সব মানবিক কাজের সঙ্গে আছি : শিমুল বিশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ
রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন আব্দুস সালাম : রুহুল কবির রিজভী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩১ আগস্ট ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার পিআইবির অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংবাদিক আব্দুস সালামের জীবন ও সংগ্রাম স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, আব্দুস সালামের মতো সাংবাদিক শুধু বাংলাদেশে নয়, আজকের পুরো বিশ্বেই প্রয়োজন। সত্য ও মিথ্যার মধ্যে বিভাজনরেখা টানতে এবং নাগরিক স্বাধীনতা ও স্বাধীনচেতা মানুষের পক্ষে দাঁড়াতে তার মতো মানুষের প্রয়োজন রয়েছে।

রোববার (৩০ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পিআইবির অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সহযোগিতা করে সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদ।

আব্দুস সালামের একাডেমিক জীবনের প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, একজন মুসলমান বাঙালি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করে ইংরেজি সাহিত্যে উত্তীর্ণ হন। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিলেও তা ছেড়ে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। 

তিনি সাংবাদিক আব্দুস সালামের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনসংগ্রামের তুলনা করে বলেন, নজরুল কবি হিসেবে বেশি পরিচিত হলেও সাংবাদিকতাও করেছেন। আব্দুস সালামও সাংবাদিক ছিলেন। দুজনই জেল খেটেছেন, নিপীড়নের শিকার হয়েছেন এবং লেখনীর মাধ্যমে কর্তৃত্ববাদ ও কায়েমি স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

রুহুল কবির রিজভী ভাষা আন্দোলনে আব্দুস সালামের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের এক সপ্তাহ আগে তিনি ভাষার পক্ষে একটি কলাম লিখেছিলেন। এ কারণে তাকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইয়ুব খানের ফ্রেন্ড নট মাস্টার বইয়ের কঠোর সমালোচনা করে আব্দুস সালাম ‘অবজারভারে’ একটি লেখা প্রকাশ করলে পরদিন পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এবং তাকে আবারও কারাবরণ করতে হয়। মৃদু গণতন্ত্র, ফ্যাসিবাদ কিংবা সামরিক শাসন-সব সময়েই তিনি নিপীড়নের শিকার হয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আব্দুস সালাম শুধু ডেস্কে বসে লেখালেখি করা সাংবাদিক ছিলেন না; সমাজ ও রাষ্ট্র সংকটে পড়লে তিনি একজন বিবেকবান ও শিক্ষিত মানুষ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

রুহুল কবির রিজভী বলেন, বারবার আঘাত এলেও আব্দুস সালাম তার অবস্থান থেকে বিচ্যুত হননি। স্বাধীনচেতা মন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানসহ দুই পাকিস্তানের এডিটরস কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সাংবাদিকতাকে ব্রত হিসেবে নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠতাকে পেশার মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন আব্দুস সালাম। কোনো অর্থ, হুমকি কিংবা ক্ষমতার কাছে তিনি মাথা নত করেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের সমালোচনা গ্রহণ করা উচিত এবং মতপ্রকাশের ক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত উদার।

ডা. জাহেদ উর রহমান বলেন, একটি গণতান্ত্রিক সরকার ভবিষ্যতে আবারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চাইলে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে কোনো লাভ নেই। বরং সরকারকে সমালোচনা গ্রহণ করতে হবে এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, প্রতিটি সেক্টরেই আলোকবর্তিকার মতো কিছু মহাপুরুষের জন্ম হয়, যারা বাতিঘর হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রকে আলোকিত করেন। সাংবাদিক আব্দুস সালাম তেমনই একজন, যিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর জন্মদাতা।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যম সঠিকভাবে পরিচালিত না হলে কোনো রাষ্ট্রই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশপ্রেম, সাহস ও প্রজ্ঞার সমন্বয়ে দায়িত্ব পালন করতে হবে।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক আব্দুস সালাম সাহস, দেশপ্রেম ও প্রজ্ঞার সমন্বয়ে সাংবাদিকতার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বর্তমান ও তরুণ সাংবাদিকদের অনুসরণ করা উচিত।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সিপিডির সমন্বয়ক ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু এবং সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।

রুহুল কবির রিজভী বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকতা

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবির রিজভী

১২ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে : রিজভী
০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
২০ আগস্ট ২০২৬
অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পে স্কেলে সরকারি কর্মচারীদের কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া
  2. বাস-প্রাইভেটকার সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৪
  3. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১৭৯
  4. জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি
  5. জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
  6. মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল জঙ্গলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x