Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি, দেখা পাচ্ছেন না বিএনপি নেতাকর্মী ও প্রবাসীরা
আঞ্জুমান মফিদুলের সব মানবিক কাজের সঙ্গে আছি : শিমুল বিশ্বাস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ
রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা বেগম খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন এ বি এমআশরাফ উদ্দিন।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন বলেন, দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়নেও সবাইকে কাজ করতে হবে।

এ বি এম আশরাফ উদ্দিন বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছি, যদিও সেখানে নোট অব ডিসেন্ট ছিল। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হলে আমাদের নেতাকর্মীদেরও সেভাবে প্রস্তুত করতে হবে।

হুইপ বলেন, কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না। জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন কোনো একজনের একার কাজ নয়। তৃণমূল পর্যায় থেকে সবাইকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আর সেই কাজের সূচনা চাঁদপুর থেকেই শুরু করতে চান বলে তিনি উল্লেখ করেন।

এ বি এম আশরাফ উদ্দিন আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার দায়িত্ব দিয়েছেন। এসব জেলায় নির্বাচিত সংসদ সদস্য ও দলের সাংগঠনিক নেতারা রয়েছেন। সবার মধ্যে সমন্বয় গড়ে তুলতে তিনি মাধ্যম হিসেবে কাজ করার চেষ্টা করবেন।

সাংবাদিকদের উদ্দেশে হুইপ আশরাফ উদ্দিন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। শুধু মুখে বললে হবে না, এটি কীভাবে কার্যকরভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাতীয় সংসদের এ সদস্য বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। কোথায় কী সমস্যা রয়েছে, মানুষ কী চায়-সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হুইপ আশরাফ উদ্দিন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি তারেক রহমানের পরিকল্পনায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের সুবিধা যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ রাখা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নয়, নিজেদের কাছে নিজেরা শপথ নেব। জনগণের জন্য কাজ করার শপথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক ও উন্নয়নের দর্শনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে এই শতাব্দীর বাস্তবতায় সেটির নতুন মূল্যায়ন ও নতুন ধারণার সৃষ্টি হবে।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

সভায় বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতা অংশ নেন।

চাঁদপুর হুইপ বিএনপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

১৫ সেপ্টেম্বর ২০২৬
জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৬
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের দাবি ফোন ব্যবহার করছিলেন চিকিৎসক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা : পুলিশ
  2. কুষ্টিয়ায় মুরগির মাংস খেয়ে অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
  3. ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
  4. অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  5. দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
  6. বাসার কাছেই চিরনিদ্রায় অপ্রতিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x