Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : মনোনয়নপত্র নিলেন বিএনপির তিন নেতা
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট উল্টে দুই যুবক নিহত
চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন

রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলা করা হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।

খোঁজ নিয়ে জানা গেছে, লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি আগামী ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজনের লক্ষ্যে গত মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত আবেদন করেন পাঠাগারের সভাপতি আতাউর রহমান। বুধবার দুপুরে মিলনায়তন বরাদ্দের বিষয়ে জানতে আতাউর রহমান ও রাসেল বিপ্লব উপজেলা পরিষদে যান। সেখানে ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে বসা দেখে তারা ভেতরে না ঢুকে নিচে নেমে আসেন। পরবর্তীতে নিচে কথা বলার সময় বিএনপির কয়েকজন সমর্থক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত রাসেল বিপ্লব অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিজে এসে দলবল নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছেন। সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে আছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে তাদের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল, যা তিনি নিজেই গিয়ে থামিয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য, তিনি চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানা বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের কাউন্টার ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৫
১৩ সেপ্টেম্বর ২০২৬
নবীনবরণ কনসার্টে কওমি ছাত্রদের আপত্তি, এমপির হস্তক্ষেপে সমঝোতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
  2. জাবির শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
  3. অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
  4. সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  5. প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, জামিন পেলেন রঞ্জন
  6. সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই : জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x