Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২৩:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২৩:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ আহত ৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
যশোরে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে উড়ল চালা, গুরুতর আহত নারী

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২৩:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
২৩:২০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৪, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল ভয়াবহ বিস্ফোরণে ফেটে গেছে। ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল ভয়াবহ বিস্ফোরণে ফেটে গেছে। এতে রান্নাঘরের টিনের চালা উড়ে বাঁশবাগানে গিয়ে পড়ে এবং আশপাশের আরও দুটি বসতঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ শরীরজুড়ে গুরুতর ক্ষত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না করার উদ্দেশ্যে গৃহবধূ রোকেয়া বেগম রান্নাঘরে প্রবেশ করলে সেখানে আগে থেকে মজুত করে রাখা বেশ কয়েকটি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং রান্নাঘরের চাল উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় পাশের সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে রক্তাত অবস্থায় রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে, যাতে মান্নান সরদার নামের এক বৃদ্ধ মারা যান এবং ১০ জন আহত হন। ককটেল বিস্ফোরণ ঘটা বাড়ির মালিক ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক বলে দাবি অনেকের। তবে রেজাউল শিকদার ককটেল মজুতের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ জানান, বোমার আঘাতে মারাত্মক দগ্ধ ও আহত ওই গৃহবধূর অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, ককটেল মজুতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং কারা কী উদ্দেশ্যে এই ধ্বংসাত্মক ককটেলগুলো রান্নাঘরে জমিয়ে রেখেছিল তা চিহ্নিত করতে এলাকায় জোরালো পুলিশি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরীয়তপুর জাজিরা ককটেল বিস্ফোরণ আহত

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

০৬ জুন ২০২৬
শরীয়তপুরে রহস্যজনকভাবে মাটি গরম, কারণ খুঁজছে ফায়ার সার্ভিস
২৯ মে ২০২৬
পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন
১৪ জুলাই ২০২৫
বাস মালিকদের কাছে চাঁদা দাবি করা সেই যুবদলনেতার বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
  1. বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ৯৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি রূপপুরের বিদ্যুৎ-ইন্টারনেট, তদন্ত কমিটি গঠন
  4. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন : আইনমন্ত্রী
  6. সংসদে যে আচরণ লক্ষ করেছি, সেটা গণতান্ত্রিক সংসদে হয় না : রুমিন ফারহানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x