Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৩:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৩:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কোস্ট গার্ডের অভিযানে বিপুল ভারতীয় পোশাক জব্দ
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
পাথরঘাটায় আহত হনুমানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার
মেঘনায় ঝড়ে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৩:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৩:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফকিরহাট এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার বাসিন্দা এবং ১ জন সাতক্ষীরা জেলার বাসিন্দা।

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়,  বুধবার উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার সাগরের আবহাওয়া খারাপ হয়ে উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। ট্রলারটি ফকিরহাট এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। ট্রলারডুবির খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় সেলিম মাঝির ট্রলারের সহায়তায় ১৪ জেলেকেই উদ্ধার করা হয়। পরে তারা ওই ট্রলারে নিরাপদে অবস্থান নেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো উপকূলে ফিরে আসেননি।

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া মোবাইল ফোলে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।”

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, “সাগর উত্তাল থাকায় ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।”

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার আরও বলেন, “ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলারে সব জেলে বর্তমানে নিরাপদে আছেন এবং তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকৃত জেলেদের সহায়তায় শুকনো খাবার ও চাল বিতরণ করা হবে।”

বরগুনা বঙ্গোপসাগর ট্রলারডুবি জেলে উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: বরগুনা

২৪ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ
২২ সেপ্টেম্বর ২০২৬
উত্তাল সাগরে ট্রলারডুবিতে ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২
১১ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপূজার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  2. বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে লঘুচাপের ইঙ্গিত
  3. ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
  4. রাজধানীর যেসব এলাকায় কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  5. প্রথম আলোর সম্পাদকের বক্তব্যকে ‘অর্ধসত্য ও বিভ্রান্তিকর’ দাবি শফিকুল আলমের
  6. আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের ক্ষোভ-হতাশা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x