Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
০১:২০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
০১:২০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মেঘনায় নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল জঙ্গলে
নারায়ণগঞ্জে ডোবায় মিলল হাত-পা বাঁধা ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধারের সময় মিলল ৫ সুইসাইড নোট

আকতার ফারুক শাহিন, বরিশাল
০১:২০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
০১:২০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি। ফাইল ছবি

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান।

প্রশাসনের উদ্দেশ্যে সুইসাইড নোটে পুলক উল্লেখ করেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগযন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোর পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার মরদেহ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লিখেছেন, আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে পুলক চ্যাটার্জি লিখেছেন, বিদায়। তোমার সাথে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বউদি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর উপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসেবের দেবাশীষের সাথে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকাল বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশ্যে লিখেছেন, সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড়যুগ কাজ করেছি, কখনও কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সমকাল বরিশাল অফিস থেকে তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব্যুরো অফিসে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমকাল অফিসের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন তিনি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।

সাংবাদিক বরিশাল মরদেহ উদ্ধার সুইসাইড নোট

সংশ্লিষ্ট সংবাদ: সাংবাদিক

১১ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ আগস্ট ২০২৬
প্রবীণ ফটো সাংবাদিক খালেদ হায়দার আর নেই
২৭ জুলাই ২০২৬
জুলাই শহীদ সাংবাদিকদের এখনও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি, থমকে বিচারপ্রক্রিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা : পুলিশ
  2. কুষ্টিয়ায় মুরগির মাংস খেয়ে অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
  3. ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
  4. অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  5. দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
  6. বাসার কাছেই চিরনিদ্রায় অপ্রতিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x