ঝুম বৃষ্টিতে শুরু ঢাকার সকাল, চলবে কতক্ষণ?
ঝুম বৃ্ষ্টিতে শুরু হয়েছে ঢাকার সকাল। রাতভর ও আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষেরা।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২০ মিলিমিটার।

এনটিভি অনলাইন ডেস্ক