যশোরের যুবলীগনেতা ঢাকায় আটক
আটক সোহরাব হোসেন। ফাইল ছবি
যশোরের শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সোহরাব হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
ওসি শামিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি হাতিরঝিল থানা-পুলিশের পক্ষ থেকে শার্শা থানা-পুলিশকে অবহিত করা হয়। আটক সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহসিন মিলন, বেনাপোল