Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩৮, ১১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩৮, ১১ অক্টোবর ২০২৬
আরও খবর
সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ-মিছিলের আহ্বান রাহুল গান্ধীর
তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু আটক
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা : আয়াসসহ ৪ জন রিমান্ডে
ফের আটক নেহা বোরা, বললেন ‘শ্বাস নেওয়ার জায়গা নেই’

আমাকে ‘অপহরণ’ করা হয়েছিল : ধ্রুব রাঠি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩৮, ১১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৩৮, ১১ অক্টোবর ২০২৬

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করে বলেছেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং বাড়ি থেকে ‘অপহরণ’ করা হয়েছিল। দিল্লিতে আটকের পর মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

ধ্রুব রাঠির দাবি, গত ১০ অক্টোবর সকাল ৭টার দিকে তিনি নিজের শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাধারণ পোশাকে প্রায় ২০ জন তার বাড়িতে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, বাড়ির বাইরে আরও ৫০ জনের বেশি লোক অবস্থান করছিলেন।

ভিডিও বার্তায় রাঠি বলেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল।

ধ্রুব দাবি করেন, তাকে নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পরিচয় দেননি, গ্রেপ্তারের কারণ জানাননি কিংবা কোনো আইনি ধারার কথাও বলেননি। এমনকি তাকে স্যান্ডেল পরার সুযোগ না দিয়েই একটি গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রাঠির ভাষ্য অনুযায়ী, তাকে একাধিক থানায় নেওয়া হয়। এ সময় তার মুঠোফোন এবং তার বাবা-মায়ের ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। পরে থানায় আইনজীবীর সঙ্গে দেখা করতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাকে আটকে রাখা হয়েছিল বলে জানান এই ইউটিউবার।

ভিডিওতে নিজের ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ধ্রুব রাঠি বলেন, আমি ভারতের নাগরিক এবং ভবিষ্যতেও থাকব। 

I was not arrested or detained, I was KIDNAPPED. Thank you for your support, here's the full story 👇 https://t.co/gcN8cAUOmY

— Dhruv Rathee (@dhruv_rathee) October 11, 2026

তাকে আটক করার পেছনে বিদেশি পাসপোর্টের বিষয়টি কারণ হিসেবে তুলে ধরে কিছু সংবাদমাধ্যম যে তথ্য প্রচার করছে, তা মিথ্যা বলেও দাবি করেন তিনি।

রাঠির দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি। বরং দেশের স্বার্থে সত্য কথা বলা এবং একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি তোলার কারণেই তাকে এভাবে হয়রানি করা হয়েছে।

নিজের আটকের ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করেন।

রাঠি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে কোনো আইন ভঙ্গ না করা একজন সাধারণ নাগরিককে শুধু সত্যের পক্ষে কথা বলার কারণে তার শোবার ঘর থেকে তুলে নেওয়া হয়?

রাঠির অভিযোগ, ভারতে কার্যত ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে। তার দাবি, শুধু তাকেই নয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাসহ বহু রাজনৈতিক নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।

ধ্রুব আরও বলেন, তার মুক্তির পরও বাড়ির আশপাশে লোকজন নজরদারি করছে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। পরিস্থিতিকে তিনি কার্যত ‘অনানুষ্ঠানিক গৃহবন্দিত্ব’ বলে বর্ণনা করেন।

ভিডিওর শেষ দিকে রাঠি বলেন, তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। বরং যত বেশি দমন-পীড়ন চালানো হবে, মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর তত জোরালো হবে।

তার মুক্তির দাবিতে সমর্থন জানানো এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকসহ সমর্থকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও দেশের স্বার্থে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ১০ অক্টোবর ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও আটক অভিযান চালানো হয়। এদিন ধ্রুব রাঠিকেও তার গুরুগাঁওয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ভোটার তালিকা সংশোধনে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষাপটে এ আন্দোলন শুরু হয়। নির্বাচন কমিশন ও বিজেপি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

ভারত ধ্রুব রাঠি ইউটিউবার গ্রেপ্তার আটক ককরোচ জনতা পার্টি সিজেপি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১১ অক্টোবর ২০২৬
ফের আটক নেহা বোরা, বললেন ‘শ্বাস নেওয়ার জায়গা নেই’
১১ অক্টোবর ২০২৬
‘বিক্ষোভ বন্ধের মুচলেকা দেইনি’, ফের রাজপথে নামার ঘোষণা অভিজিতের
১১ অক্টোবর ২০২৬
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড্রোন হামলার পর রাশিয়ায় ইয়ানডেক্সের ডাটা সেন্টার বন্ধ
  2. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি
  3. আমাকে ‘অপহরণ’ করা হয়েছিল : ধ্রুব রাঠি
  4. এক বছর ‘শান্তিভঙ্গ’ না করার শর্তে মুক্ত সিজেপির তিন নেতা
  5. নেপালে ফের আকস্মিক বন্যা, নিখোঁজ ৪
  6. গণতন্ত্রের লড়াই চলবে : নেহা বোরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x