Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আপস করেও জামিন মিলছে না গাজী নজরুলের
নিউগিনি প্রপার্টিজে হামলা : সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মরিয়মের মামা কারাগারে
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন স্থগিত
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা : জামিন পেলেন প্রধান আসামি

হত্যাচেষ্টা মামলা : সিএমএম আদালতে গাজী নজরুলের জামিননামা দাখিল

আদালত প্রতিবেদক
১৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৯:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকার পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর জামিননামা ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দাখিল করেছেন।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে আইনজীবীর মাধ্যমে এ জামিননামা দাখিল করেন সংসদ সদস্য গাজী নজরুল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছেন। সে জামিনের আদেশ হাইকোর্ট থেকে এলে তিনি জামিননামা দাখিল করেন।

সাইফুল ইসলাম বলেন, জামিনের মেয়াদ শেষ হলে গাজী নজরুল ইসলাম বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন।

নথি থেকে জানা গেছে, গত ২১ জুলাই অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার ঘটনায় গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলা করেন। এ মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। মামলার অপর আসামিরা হলেন—আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলার এজাহারে বলা হয়, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ারে’ তার বোনের বাসায় থাকতেন এবং এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালাতেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম ‘প্রাণনাশের হুমকি’ দেন বলে তার গাড়িচালকের অভিযোগ।

এজাহারে আরও বলা হয়েছে, সম্প্রতি মগবাজারের একটি ‘চক্র’ নজরুল ইসলাম ও ওবায়দুরের ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে এমপিকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছে। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের ‘নির্দেশে’ অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে এজাহারে। সেখানে বলা হয়, ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান ‘কৌশলে’ ওবায়দুরকে তাদের বাসার ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওবায়দুর। তখন তার মা ও ছোট বোন এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায় বলে তার ভাষ্য।

এজাহার থেকে আরও জানা গেছে, হামলার পর আহত অবস্থায় ওবায়দুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আসামিরা তাকে ‘যেখানে পাবে সেখানেই’ হত্যার হুমকি দিতে থাকে।

গাজী নজরুল ইসলাম জামিন সিএমএম আদালত

সংশ্লিষ্ট সংবাদ: গাজী নজরুল ইসলাম

০৭ অক্টোবর ২০২৬
আপস করেও জামিন মিলছে না গাজী নজরুলের
০৫ অক্টোবর ২০২৬
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মরিয়মের মামা কারাগারে
০১ অক্টোবর ২০২৬
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মরিয়মের মামা রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ডের অজুহাতে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির বিয়ে!
  2. আশুলিয়ায় গোডাউনে আগুন
  3. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যের, প্রশাসনকে হুঁশিয়ারি
  4. রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের
  5. গাজীপুরে গুলি করে বিকাশ পরিবেশকের তিন কোটি টাকা লুট
  6. স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার পথ সহজ করবে সরকার : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x