Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অটোমোবাইল
  • অন্যান্য
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা
অস্ত্র-গোলাবারুদসহ সাত্তার বাহিনীর কাছে জিম্মি ৫ জেলে উদ্ধার
রূপসার মোহনা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই

দাদির আকুতি শুনে ৭ মাসের শিশু হুসাইনের পাশে ডা. জুবাইদা রহমান

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
২৩:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে ৭ মাসের শিশু হুসাইন পাশে দাঁড়িয়েছেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি : এনটিভি

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে সাত মাসের শিশু হুসাইন পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে হুসাইন ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন।

সুন্দরবনের কাছাকাছি খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের অসহায় পরিবারের সাত মাস বয়সী শিশু হুসাইন। অসুস্থ মায়ের বুকের দুধ না পাওয়ায় তার প্রয়োজনীয় দুধের ব্যবস্থা করতে পারছিল না পরিবার। এমনকি পরিবারের একমাত্র অবলম্বন বৃদ্ধ দাদির সামান্য আয় দিয়ে দুবেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে শিশুটির দুধ ও চিকিৎসার ব্যয় বহন করা ছিল প্রায় অসম্ভব।

শিশুটিকে নিয়ে পরিবারের অসহায়ত্বের খবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হুসাইনের বাবা হারুন ও মা দুজনেই শারীরিকভাবে অসুস্থ।

পরিবারের একমাত্র ভরসা বৃদ্ধ দাদি। তিনি ভিক্ষা করে কোনোভাবে সংসার চালান। পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করতেই যেখানে হিমশিম খেতে হয় তাকে, সেখানে শিশুটির জন্য দুধ কেনা এবং তার মায়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

পরিবারের ভাষ্য, মায়ের বুকের দুধ না পাওয়ায় শিশুটিকে লবণ-পানি খাওয়ানো হচ্ছিল। পরে শিশুটির মধ্যে গুরুতর অপুষ্টির পাশাপাশি ত্বকের সমস্যা ও মুখে ক্যান্ডিডিয়াসিসের উপসর্গ দেখা দেয়।

এ পরিস্থিতিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের সদস্য ডা. এম. আর. হাসানের তত্ত্বাবধানে হুসাইন ও তার পরিবারকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা, প্রয়োজনীয় দুধ এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

শিশুটির দাদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। বাচ্চাটার দুধ কেনার সামর্থ্য আমার নেই। আমি আমার নাতিটাকে বাঁচাতে চাই।’

শিশুটির দাদি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ দিকে বিষয়টি কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ডা, জুবাইদা রহমান খুলনা

সংশ্লিষ্ট সংবাদ: ডা. জুবাইদা রহমান

২৯ অক্টোবর ২০২৬
টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
১৮ অক্টোবর ২০২৬
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
  2. টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
  3. ৯৫ বছরের বৃদ্ধের ঠাঁই হয়েছিল গাছতলায়, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  4. দুর্গম পাহাড়ি পল্লীবাসীর যাতায়াতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’
  5. যে কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
  6. পোশাকশিল্পে অস্থিরতা : ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x