রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৮১ জন, গুলশান বিভাগ ২৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, দুই কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, নয় হাজার ৫৭০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক