রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৭
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পৃথক অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন বিভাগের পরিচালনায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭০ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক