Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৮, ১৬ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৮, ১৬ অক্টোবর ২০২৬
আরও খবর
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক
সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

ঢাকায় ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি কমিশনার

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৮, ১৬ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৮, ১৬ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকা মহানগরীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। নিয়মিত ডিউটির অতিরিক্ত হিসেবে ২০৭২ জন পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, বিজয়া দশমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ওয়াইজঘাট পর্যন্ত প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে জানিয়ে কমিশনার যেকোনো সন্দেহজনক ঘটনায় দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানান। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও ভক্তদের নিরাপত্তাবিধি মেনে চলায় সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজা ডিএমপি ঢাকেশ্বরী মন্দির নিরাপত্তা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ডিএমপি কমিশনার

১৪ অক্টোবর ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পদ ফ্রিজ
০৬ অক্টোবর ২০২৬
প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে : ডিএমপি কমিশনার
১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দিন-রাত কাজ করছে : ডিএমপি কমিশনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে
  3. শনিবার  রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা  সড়ক ও নৌপথ অবরোধের ডাক
  4. সাজেকে আটকেপড়া পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি ফিরেছে
  5. সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
  6. সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x