নিখোঁজ সাব্বিরের সন্ধান চেয়ে থানায় জিডি
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গত ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মো. সাব্বির হোসেন (১৪) হারিয়ে গেছে। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। নিখোঁজ সাব্বিরের সন্ধান চেয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।
গত ২৪ সেপ্টেম্বর এ জিডি করা হয়। ডায়েরি নং ১৭৮২; জিডি ট্র্যাকিং নং: MFYJ1C।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গেন্জি। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুল লম্বা, গলা লম্বাটে, ওজন ৪০ কেজি, উচ্চতা ৫ ফুট।
নিখোঁজ সাব্বিরের বাবার নাম-আবুল কাশেম; মায়ের নাম-মাহিনুর বেগম।
সাব্বিরের বাসা পূর্ব তেজতুরী বাজার এলাকায়। সাব্বিরের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
–০১৬১৫-৮৮১২৯৬ (পরিবার)

এনটিভি অনলাইন ডেস্ক