Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৬ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৬ অক্টোবর ২০২৬
আরও খবর
চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন

সুশাসন ও দক্ষতায় অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৬ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৬ অক্টোবর ২০২৬

সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের ইনডিপেনডেন্ট পারফরম্যান্স ইভ্যালুয়েশন (আইপিই) প্রতিবেদনে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

২০২৩-২৪ অর্থবছরের জন্য অর্থ বিভাগের মনিটরিং সেলের স্ট্রেংদেনিং অব স্টেট-ওনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স-শীর্ষক স্কিমের আওতায় নির্বাচিত ৩০টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার মধ্যে ৩ দশমিক ১৭ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছে বিটিআরসি।

গত ৪ অক্টোবর বিটিআরসির মহাপরিচালক মো. মেহেদি-উল-সহিদের হাতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক রহিমা বেগম।

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ইনডিপেনডেন্ট পারফরম্যান্স ইভ্যালুয়েশন কমিটি (আইপিইসি) এই মূল্যায়ন পরিচালনা করে। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি, পরিচালন দক্ষতা এবং জনস্বার্থমূলক নীতি বাস্তবায়নসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়।

বিটিআরসি জানিয়েছে, টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সুশাসন ও গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণেও কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৩-২৪ অর্থবছরে বিটিআরসির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৫৫৫ কোটি টাকা। এর বিপরীতে ওই অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৪ হাজার ৪৩৪ কোটি টাকা।

এ ছাড়া প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিটিআরসির রাজস্ব আহরণের মোট লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হাজার ৮৮২ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৮১ হাজার ৮৯১ কোটি টাকা।

সুশাসন ও গ্রাহকসেবা নিশ্চিত করতে বিটিআরসির বিভিন্ন কার্যক্রমও মূল্যায়নে গুরুত্ব পেয়েছে। এর মধ্যে ডিজিটাল সেবার সম্প্রসারণ, তরঙ্গ ব্যবস্থাপনা, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে নীতিমালা ও গাইডলাইন প্রণয়ন, ভয়েস ও ইন্টারনেট ট্যারিফ ব্যবস্থাপনা, ব্রডব্যান্ডে ‘এক দেশ, এক রেট’ বাস্তবায়ন, গণশুনানি, কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) যাচাই এবং মোবাইল টাওয়ারের রেডিয়েশন পরিমাপ উল্লেখযোগ্য।

এ ছাড়া ওয়ান-স্টপ সার্ভিস পরিচালনা, অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম প্রতিরোধে অভিযান এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির মতো কার্যক্রমও পরিচালনা করছে কমিশন।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছ লাইসেন্সিং ও নিয়ন্ত্রক কাঠামো, গ্রাহক অধিকার ও অভিযোগ ব্যবস্থাপনা, সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ, নেটওয়ার্ক অবকাঠামোর দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল লিটারেসি উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগও এই অর্জনে ভূমিকা রেখেছে।

পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তহবিলের (এসওএফ) মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি)-এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিটিআরসি আশা করছে, এই স্বীকৃতি ভবিষ্যতে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সুশাসন ও গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে কমিশনের ভূমিকা আরও জোরদার করতে উৎসাহিত করবে।

 

বাংলাদেশ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

৩০ সেপ্টেম্বর ২০২৬
প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণে যুক্ত তিন জেলার পাঁচ ক্যাম্পাস
২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব দৃষ্টি দিবসে চালকদের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ
০৮ সেপ্টেম্বর ২০২৬
চরের মানুষের পাশে থেকে ‘এশিয়ার নোবেল’, রুনা খানের গল্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬ শুরু
  2. নিজের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
  3. মহাকাশের স্বপ্ন নিয়ে ঢাকায় ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ
  4. ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ
  5. জেমিনি ৪ আর্গন কি গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল?
  6. এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x