Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
নীতিমালা লঙ্ঘন করে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেইজে মনিটাইজেশন : ডিসমিসল্যাব
নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কীভাবে পাবেন
অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
যুক্তরাষ্ট্রে কোণঠাসা ফেসবুক-ইনস্টাগ্রাম, দিতে হবে বিশাল জরিমানা

নিজের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৫ অক্টোবর ২০২৬

নিজের নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কারণে হয়রানি বা প্রতারণার শিকার হতে পারেন যে কেউ। এসব অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে টাকা চাওয়া, প্রতারণামূলক লিংক পাঠানো, ব্যক্তিগত তথ্য সংগ্রহ কিংবা পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো ঘটনা ঘটতে পারে।

নিজের নামে এমন কোনো অ্যাকাউন্ট দেখতে পেলে দ্রুত সেটি শনাক্ত করে রিপোর্ট করার পাশাপাশি প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করা জরুরি।

প্রথমেই প্রমাণ সংরক্ষণ করুন

ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার পর প্রথমেই ওই প্রোফাইলের স্ক্রিনশট নিন। পাশাপাশি অ্যাকাউন্টটির লিংক সংরক্ষণ করুন। প্রোফাইলের নাম, ছবি, বায়ো, পোস্ট বা স্টোরি এবং ওই অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে পাঠানো কোনো বার্তা থাকলে সেগুলোরও স্ক্রিনশট রাখুন।

অ্যাকাউন্টটি পরে মুছে ফেলা হলেও এসব তথ্য অভিযোগ করার সময় কাজে লাগতে পারে। ভুয়া অ্যাকাউন্টটি পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে থাকলে তাদের বিষয়টি জানিয়ে সতর্ক করুন, যাতে তারা ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তা, লিংক বা অর্থের অনুরোধে সাড়া না দেন।

ফেসবুকে যেভাবে রিপোর্ট করবেন

ভুয়া প্রোফাইলে প্রবেশ করে কভার ছবির নিচের অপশন থেকে ‘রিপোর্ট প্রোফাইল’ নির্বাচন করুন। এরপর ‘প্রিটেন্ডিং টু বি সামওয়ান’ নির্বাচন করে অ্যাকাউন্টটি নিজের পরিচয় ব্যবহার করছে-এমন অপশন বেছে নিয়ে অভিযোগ জমা দেওয়া যায়। ভুয়া অ্যাকাউন্টটি কোনো পেজ হলে একইভাবে ‘রিপোর্ট পেজ’ অপশন ব্যবহার করতে হবে।

ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ভুয়া প্রোফাইল বা পেজের বিরুদ্ধে নির্দিষ্ট রিপোর্টিং ফর্মের মাধ্যমে অভিযোগ করার সুযোগ রয়েছে।

মেসেঞ্জারে যোগাযোগ করলে

ভুয়া অ্যাকাউন্টটি মেসেঞ্জারে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কথোপকথন খুলে ব্যক্তির নাম নির্বাচন করে রিপোর্ট অপশনে যেতে হবে। সেখানে পরিচয় নকল করার অভিযোগের ধরন নির্বাচন করে রিপোর্ট করা যায়। ফেসবুকের নিয়ম অনুযায়ী, অন্য ব্যক্তি বা নিজের পরিচয় নকল করে তৈরি অ্যাকাউন্ট মেসেঞ্জারে অনুমোদিত নয়।

নিজের আসল অ্যাকাউন্টও সুরক্ষিত করুন

ভুয়া অ্যাকাউন্ট রিপোর্ট করার পাশাপাশি নিজের আসল ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানো জরুরি। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা আছে, তা নিয়মিত পর্যালোচনা করুন। ফোন নম্বর, জন্মতারিখ ও ব্যক্তিগত ছবির মতো তথ্য কারা দেখতে পারবেন, সেটিও প্রাইভেসি সেটিংস থেকে সীমিত করা যায়।

পুরোনো বা সন্দেহজনক কোনো থার্ড-পার্টি অ্যাপের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার থাকলে সেটিও সরিয়ে দেওয়া উচিত।

প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিন

ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা, হুমকি, হয়রানি বা আর্থিক ক্ষতির ঘটনা গুরুতর পর্যায়ে গেলে সংরক্ষিত স্ক্রিনশট ও অ্যাকাউন্টের লিংকসহ পুলিশের কাছে অভিযোগ করা যেতে পারে।

একটি ভুয়া অ্যাকাউন্ট সরানোর পরও নিয়মিত নিজের নাম দিয়ে ফেসবুকে সার্চ করে নতুন কোনো নকল অ্যাকাউন্ট তৈরি হয়েছে কি না, তা নজরে রাখুন। আবার এমন ঘটনা ঘটলে প্ল্যাটফর্মে রিপোর্ট করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশের সহায়তা নিন।

ফেসবুক

সংশ্লিষ্ট সংবাদ: ফেসবুক

০১ অক্টোবর ২০২৬
নীতিমালা লঙ্ঘন করে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেইজে মনিটাইজেশন : ডিসমিসল্যাব
০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কীভাবে পাবেন
০৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে কোণঠাসা ফেসবুক-ইনস্টাগ্রাম, দিতে হবে বিশাল জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিজের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
  2. মহাকাশের স্বপ্ন নিয়ে ঢাকায় ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ
  3. ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ
  4. জেমিনি ৪ আর্গন কি গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল?
  5. এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট
  6. ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x