Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২২:০৬, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২২:০৬, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
মেটা স্মার্টগ্লাসে এআই ও ক্যামেরা : ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রে কোণঠাসা ফেসবুক-ইনস্টাগ্রাম, দিতে হবে বিশাল জরিমানা
কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞায় অনড় অস্ট্রেলিয়া
‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২২:০৬, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ২২:০৬, ১৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫৬ হাজারের বেশি সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের বলে সন্দেহ করা ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আইনি পদক্ষেপের মুখে পড়ে আইন মানতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

শিশু ও অল্পবয়সী কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব ঠেকাতে গত বছর ১০ ডিসেম্বর থেকে এই যুগান্তকারী আইনটি কার্যকর করে অস্ট্রেলিয়া সরকার। আইন না মানার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। ব্যবহারকারীদের প্রোফাইল তথ্য, পোস্ট, জন্মদিন উদযাপনের ধরন ও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে বন্ধ হওয়া অ্যাকাউন্ট ধারীরা যেন নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে, সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্ত কমিটির শুনানিতে সামাজিক যোগাযোগমাধ্যমের বয়সসীমা বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে মেটা, টিকটক, ইউটিউবের মালিক গুগল এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদের।
 

অস্ট্রেলিয়া মেটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া

০১ আগস্ট ২০২৬
কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞায় অনড় অস্ট্রেলিয়া
২১ জানুয়ারি ২০২৬
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা
১৫ ডিসেম্বর ২০২৫
ইহুদিদের উৎসবে গুলিবর্ষণ, বন্দুকধারীকে ঠেকানো কে এই মুসলিম ব্যক্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলকাতায় হোটেলে আগুন: বেঁচে যাওয়া তিন বাংলাদেশি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
  2. রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার
  3. কলকাতায় অগ্নিকাণ্ড: একই ভবনে একাধিক হোটেল, ছোট ঘর-সরু করিডোর
  4. কলকাতার হোটেলটিতে ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা
  5. মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  6. কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x