কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীরা পেল নতুন বাস
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি নতুন বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আজ সকালে কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাসটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব রিজিয়ন মো. মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া।
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পূবালী ব্যাংকের পক্ষ থেকে বাসটি উপহার দেওয়া হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার্থীদের যাতায়াতের সংকট নিরসনে ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা