বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা দূষণের তালিকায় রয়েছে অষ্টম অবস্থানে।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৩৯। তালিকায় ২০৭ স্কোর নিয়ে দ্বিতীয়তে রয়েছে ভারতের দিল্লি। ২০৪ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে সিঙ্গাপুর। ১৯৬ স্কোর নিয়ে তালিকায় চতুর্থতে রয়েছে ভারতের মুম্বাই। ১৯০ স্কোর নিয়ে তালিকায় পঞ্চমে রয়েছে কঙ্গোর কিনশাসা। আর অষ্টম অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৭৭।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক