Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক
চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
আগামী সপ্তাহে নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান
ডেঙ্গু মোকাবিলায় ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক
ধানমণ্ডি লেক এলাকায় হবে উন্মুক্ত সাংস্কৃতিক-বিনোদনকেন্দ্র : ডিএসসিসি প্রশাসক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৫:১৫, ২৪ অক্টোবর ২০২৬
ছবি : বাসস

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।

কেসিসি প্রশাসক বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হলে আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমিয়ে আনা সম্ভব হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক এসব কথা বলেন। ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ স্লোগানে ধরিত্রী রায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানি উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ভবন, স্কুল-কলেজসহ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতির ক্ষতি হতে পারে, এমন কোনো প্রকল্প গ্রহণ না করারও দাবি জানান তাঁরা।

বক্তারা সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি সবুজ, ন্যায্য, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের আহ্বান জানান।

ধরিত্রী রায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র এবং সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান।

এ ছাড়া মিশন গ্রিন বাংলাদেশের আহসান রনি, হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্সের সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশনের মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ারের জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশনের আসাদুজ্জামান তুহিন বক্তব্য দেন।

সমাবেশ শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশাসক কেসিসি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
সর্বাধিক পঠিত
  1. ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাঁচ জেলে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ
  4. বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  6. ‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x