তারেক রহমানের সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে শুক্রবার বিকেলে সাক্ষাৎ করেন অস্টেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইল। ছবি : বিএনপি মিডিয়া সেল
বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দেশের রাষ্ট্রদূত। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর সঙ্গে প্রথমে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, এরপর জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং সর্বশেষে অস্টেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইল সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দেশগুলোর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসব সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক