বাণিজ্য ঘাটতি বেড়ে ১৯ বিলিয়ন ডলার ছাড়াল

রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাণিজ্যে। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে গত মার্চে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, এমনটিই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ফেব্রুয়ারিতে বাণিজ্য ঘাটতি ছিল ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলার। বুধবার (৬ মে) বৈদেশিক বাণিজ্য লেনদেনের হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।হালনাগাদ তথ্যে কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ শেষে...