উত্তরাধিকার কর আরোপ চায় এনবিআর

রাজস্ব আয় বৃদ্ধিতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর কর (ইনহেরিটেন্স ট্যাক্স) আরোপের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো আবদুর রহমান খান।আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান।আবদুর রহমান খান বলেন...