৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা

চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।আজ রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে...