পার্টস আমদানির নামে পুরাতন ইঞ্জিনসহ বিযুক্ত গাড়ির চালান

জাপান থেকে আমদানিকৃত একটি চালানের খালাস প্রক্রিয়া স্থগিত করেছে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস (আইসিডি)। চালনটিতে ১৯টি পুরাতন ইঞ্জিন, পুরাতন পার্টসসহ দুটি গাড়ি বিযুক্ত অবস্থায় পাওয়া গেছে। এতে বিপুল শুল্ক ফাঁকির ঝুঁকি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।আল আমিন শেখ জানান, গত ৩০...