Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:০৫, ১২ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ১২ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:০৫, ১২ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ১২ ডিসেম্বর ২০২১
আরও খবর
জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

‘উন্নত বিশ্বের পর্যায়ভুক্ত হতে দেশকে নেতৃত্ব দেবে ঢাবি’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:০৫, ১২ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ১২ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:০৫, ১২ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ১২ ডিসেম্বর ২০২১
আজ রোববার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিজয় শোভাযাত্রা শেষে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘উন্নত বিশ্বের পর্যায়ভুক্ত হতে দেশকে নেতৃত্ব দেবে এই বিশ্ববিদ্যালয়। চতুর্থ শিল্পবিপ্লবের অপরচুনিটি ব্যবহার করে এই জাতিকে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্বপ্ন ‘পার্সপেক্টিভ ভিশন-২০৪১’ অর্জনে নেতৃত্ব দেবে ঢাবি।’

আজ রোববার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিজয় শোভাযাত্রা শেষে উপাচার্য এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছাস এবং মানবতার বিকাশে অসাধারণ উপজীব্য শক্তি হিসেবে কাজ করার পাশাপাশি মৌলিক গবেষণা ও উদ্ভাবনে কাজ করবে। যাতে আমরা এই জাতির জন্য কাজ করতে পারি। এখানে মানবতার জয়গান প্রস্ফুটিত হবে এবং সেইসঙ্গে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে।’

ড. আখতারুজ্জামান বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের যে সুবিধাসমূহ সেগুলোকে পুরো মাত্রায় গ্রহণ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে ২০৪১ সালে উন্নত বিশ্বের পর্যায়ে উপনীত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখন প্রস্তুত হবে এবং এই গুরুদায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা তারাই বহন করবেন। সেটিই হবে আমাদের আজকের এই দিনের সুন্দরতম প্রত্যাশা।’

উপাচার্য বলেন, ‘আজকের বিকেলে আমাদের যে আলোচনা সভা আছে এবং একটি কনসার্ট অনুষ্ঠিত হবে সেই কনসার্টের মধ্য দিয়ে নির্ধারিত কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে শতবর্ষ উদযাপন করছি সেগুলোর আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। কিন্তু উচ্ছাস, উদ্দীপনা ও মানবতার বিকাশ সেটি ঘটতে থাকবে। উদ্ভাবন এবং গবেষণার ক্ষেত্র সেটি সম্প্রসারিত হতে থাকবে। সেগুলো থাকবে চলমান।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার প্রবীর কুমার, ট্রেজারার মমতাজ উদ্দীন আহমেদ প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
১৮ জানুয়ারি ২০২৬
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
  2. এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  3. নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
  4. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  5. ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে
  6. ছুটি কমে ৬৪ দিন, ২০২৬ সালে যেসব তারিখে বন্ধ থাকবে স্কুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x