করোনায় আক্রান্ত ঢাবির উপ-উপাচার্য মাকসুদ কামাল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ফাইল ছবি
টিকা নেওয়ার এক মাস পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ বৃহস্পতিবার করোনার নমুনা পরীক্ষা করার পর পজিটিভ রিপোর্ট আসে বলে জানান তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় সেলফ কোয়ারেন্টিনে আছেন।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আমার কোনো ধরনের কোনো লক্ষণ নেই। এমনকি শারীরিক কোনো সমস্যাও নেই। কিন্তু কৌতূহল থেকে টেস্ট করানোর পর ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে হোম কোয়ারেন্টিনে আছি।’
এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন অধ্যাপক মাকসুদ কামাল। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসানও টিকা নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা