Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:৫৭, ০৯ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩২, ০৯ সেপ্টেম্বর ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:৫৭, ০৯ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩২, ০৯ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা
এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
একসঙ্গে জন্ম, একসঙ্গেই সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাই-বোন

৫৩ ‘নিখোঁজ’ শিক্ষার্থীর তালিকা দিল ইবি

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:৫৭, ০৯ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩২, ০৯ সেপ্টেম্বর ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:৫৭, ০৯ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩২, ০৯ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গি হামলা ও তৎপরতা রোধে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ৫৩ শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যারা ১০ দিনের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ঈদুল আজহার ছুটির মধ্যে এই তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়। এরই মধ্যে ৫৩ শিক্ষার্থীর ঠিকানায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। তাদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন উর রাশিদ আসকারী এনটিভি অনলাইনকে বলেন, ২০ সেপ্টেম্বর ঈদুল আজহার ছুটি শেষ হবে। ওই দিনই নিখোঁজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজির হয়ে অনুপস্থিত থাকার যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে তাদের। তাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে নিখোঁজদের তালিকা তৈরির কাজে হাত দেয়। এ দুটি ঘটনায় জড়িতদের অনেকেই উচ্চবিত্ত পরিবারের এবং দেশ-বিদেশের নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এঁরা হামলার বেশ কিছু সময় আগ থেকেই পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন ছিলেন।

এই পরিপ্রেক্ষিতেই পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যেসব পরিবারের সন্তান নিখোঁজ রয়েছে তাদের অভিভাবকদের থানায় অভিযোগ করতে বলে। এরপর বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব প্রথম দফায় গত ২০ জুলাই তাদের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করে। এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, প্রথম তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাঁদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়। র‍্যাবের এ তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। 

সবশেষ তৃতীয় দফায় গত ৯ আগস্ট র‍্যাব নিখোঁজ ৭০ জনের তালিকা প্রকাশ করে।

একই সময়ে র‍্যাবের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট ‘নিখোঁজ’ শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি আসে বলে আজ বিকেলে এনটিভি অনলাইনকে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. আমানুর আমান।

সহকারী রেজিস্ট্রার বলেন, চিঠিতে জানানো হয়, ১০ দিন ধরে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অনুপস্থিত আছেন, তাদের তালিকা তৈরি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি যখন আসে তখন উপাচার্য অনুপস্থিত ছিলেন। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সভা করে গত ২৮ আগস্ট।

সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হয়। এর মধ্যেই ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ফলে মাত্র পাঁচটি বিভাগ তাদের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা দিয়েছে। বাকিরা সেই তালিকা এখনো দেয়নি।

ড. আমানুর আমান বলেন, তালিকা পাওয়ার পর পরই তাদের নামে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর মধ্যে আছে- বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছয়জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ১৩ জন, মার্কেটিং বিভাগের পাঁচজন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন।

যেসব বিভাগ এখনো তালিকা জমা দেয়নি, তারা ঈদুল আজহার ছুটি শেষে দিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সহকারী রেজিস্ট্রার।

সর্বাধিক পঠিত
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
  2. প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা
  3. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  4. জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
  5. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  6. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x