বাস সংকটে চরম ভোগান্তিতে হাবিপ্রবির শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) –এ শিক্ষার্থীদের যাতায়াত যেন নিত্যদিনের এক অসহনীয় দুর্ভোগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৪টি বাসের মধ্যে অচল হয়ে পড়ে আছে সাতটি। অবশিষ্ট সাতটি বাস এবং তিনটি বিআরটিসি বাস দিয়েই প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর শহর–ক্যাম্পাস যাতায়াত সামাল দেওয়া হচ্ছে। ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের বাসে ওঠা-নামা যেন এক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে...