Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৩৪, ১০ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৩৪, ১০ জুলাই ২০২৪
আরও খবর
পে স্কেল নিয়ে বড় সুখবর, বাস্তবায়ন হবে ৩ ধাপে
‘সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার’
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমার বিল সংসদে পাস
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৩ জনের চাকরির সুযোগ নেত্রকোনায়
১৮ বছর পর চাকরি ফেরত পেলেন ইসির ৮৫ কর্মকর্তা

দেশব্যাপী আজ কোটাবিরোধীদের সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৩৪, ১০ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ১০ জুলাই ২০২৪
আপডেট: ১০:৩৪, ১০ জুলাই ২০২৪

একদিন পর আজ বুধবার (১০ জুলাই) আবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, সারা দেশের সব মহাসড়ক ও রেলপথ এই ব্লকেডের আওতাভুক্ত থাকবে।

আজ বুধবার যেসব এলাকায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা

রাজধানী ঢাকায় শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল মোড়, চানখারপুল ফ্লাইওভারে ওঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা-আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলামোটর, আগারগাঁওয়ে পালিত হচ্ছে এ কর্মসূচি।

এ ছাড়া ঢাকার বাইরে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রাজশাহী কলেজ; সিলেট-সুনামগঞ্জ রোডে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বটতলা চত্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর মডার্ন মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দেওয়ান হাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলো, খুলনার নতুন রাস্তায় জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুরে আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, নোয়াখালী প্রেসক্লাব এলাকায় নোয়াখালী জেলার শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা-দিনাজপুর রোডে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা-পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা-বরিশাল মহাসড়কে বিএম কলেজ কর্মসূচি পালন করছে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সে সময় কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে এ কর্মসূচি পালন করে।

কোটাবিরোধী বাংলা ব্লকেড শিক্ষার্থীদের আন্দোলন মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরি
২৩ আগস্ট ২০২৪
ওমরের বুকে পাড়া দিয়ে গুলি করেন কাউন্সিলর আসিফ
২২ আগস্ট ২০২৪
দাঁড়িয়ে থেকে ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশ দেন এডিসি আখতারুল
২২ আগস্ট ২০২৪
ফারজানা রুপা-শাকিল দম্পতির চার দিনের রিমান্ড
২০ আগস্ট ২০২৪
পুলিশের গুলিতে মঞ্জয়ের ঝাঁঝরা হাত কেটে ফেলতে হয়েছিল
১৮ আগস্ট ২০২৪
সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধর
১৭ আগস্ট ২০২৪
আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার : স্বাস্থ্য মন্ত্রণালয়
১৫ আগস্ট ২০২৪
অবশেষে মাথায় গুলিবিদ্ধ ছেলের লাশ খুঁজে পেলেন বাবা
১৫ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ধানমণ্ডিতে বিক্ষোভ
০৮ আগস্ট ২০২৪
এবার ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের পাশে বিসিবি
০৭ আগস্ট ২০২৪
হাসিনার স্যুটকেসে কী ছিল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০২৭ সালের এসএসসি ও এইচএসসির পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
  2. আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু
  3. ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি
  4. আজ এসএসসি পরীক্ষায় ১৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭
  5. এসএসসি শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার
  6. সরকারি-বেসরকারি স্কুলে টানা ১৬ দিনের ছুটি আসছে, মাদ্রাসায় ২৩ দিনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x