Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:১৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:১৫, ২৭ জুন ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:১৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:১৫, ২৭ জুন ২০২৬
আরও খবর
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জিপিএ-৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : ডেপুটি স্পিকার
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল

হাবিপ্রবিতে ১৪ শিক্ষক চাকরিচ্যুত

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:১৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:১৫, ২৭ জুন ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:১৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:১৫, ২৭ জুন ২০২৬
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান ফটক। ফাইল ছবি

শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না আসায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ জন শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অপরাধে আরও চারজন শিক্ষককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাবিপ্রবিতে বর্তমানে মোট শিক্ষকের সংখ্যা প্রায় ৩৯২ জন। এর মধ্যে উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে বর্তমানে ৬৯ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন, যাদের মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশের ভেতরেই অবস্থান করছেন। তবে এই দীর্ঘ ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও অন্তত ১৮ জন শিক্ষক যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে কর্মস্থলে যোগদান করেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র নিশ্চিত করেছে যে, নির্ধারিত নিয়ম ও শর্ত ভেঙে দেশে ফিরে যোগদান না করায় ওই ১৪ জন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা ও আপিল বিধিমালা–২০০৪’ এর ৪.১ এর (ফ) ধারা অনুযায়ী চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে চুক্তির শর্ত অনুযায়ী, ওই শিক্ষকেরা ছুটির পুরো সময়জুড়ে বিশ্ববিদ্যালয় থেকে যে বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করেছিলেন, তা সম্পূর্ণ সুদসহ ফেরত নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চাকরিচ্যুত শিক্ষকেরা কয়েক কোটি টাকা বিশ্ববিদ্যালয় তহবিলে ফেরত দিয়েছেন। আর যাদের কাছ থেকে এখনও বকেয়া অর্থ আদায় করা বাকি রয়েছে, তাদের পাওনা দ্রুত বুঝে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ ও তাগিদ দেওয়া অব্যাহত রয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের ক্ষেত্রে অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আর্থিক পাওনা, বিশেষ করে ছুটিকালীন সময়ের পুরো বেতন আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষক অর্থ পরিশোধে ব্যর্থ হন, তবে সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, যে চারজন শিক্ষককে নতুন করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ও যৌক্তিক জবাব দিতে না পারেন, তবে তাদের বিরুদ্ধেও একই প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

অনুমোদিত ছুটি শেষ হওয়ার পরও শিক্ষকদের দেশে না ফেরার কারণ অনুসন্ধান করে জানা গেছে, হাবিপ্রবির অনেক শিক্ষকই উচ্চশিক্ষা শেষে বিদেশে স্থায়ী চাকরি কিংবা দীর্ঘমেয়াদি বড় কোনো গবেষণাকাজে যুক্ত হয়ে পড়েছেন। তবে দেশের সাম্প্রতিক কোনো রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কেউ দেশে ফেরেননি—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের যথাসময়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অত্যন্ত সচেতন ও কঠোর। যারা নিয়মনীতির তোয়াক্কা না করে দেশে ফেরেননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সবসময় চাই শিক্ষকেরা বিদেশে উন্নত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে আসুক এবং আমাদের শিক্ষার্থীদের মাঝে তা ছড়িয়ে দিক। এতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার মান আরও অনেক বাড়বে।

দিনাজপুর হাবিপ্রবি শিক্ষক বরখাস্ত শিক্ষা ছুটি উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসন
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
৩১ জুলাই ২০২৬
দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘ক্যারিয়ার মিটআপ’
২২ জুলাই ২০২৬
কখনও বিসিএস, কখনও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
২১ জুলাই ২০২৬
করতোয়ার ভাঙনে হুমকিতে আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার
১৬ জুলাই ২০২৬
নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক
১৪ জুলাই ২০২৬
দিনাজপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৭ জুলাই ২০২৬
অপহরণের পর মুক্তিপণ দাবির মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে
০৬ জুলাই ২০২৬
দেড় কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার
০৫ জুলাই ২০২৬
দিনাজপুরে বেগুনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
০২ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
  2. পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  4. জবি ভূগোল বিভাগের ব্যাচ-৯৫ এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিট অ্যান্ড গ্রিট
  5. এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
  6. ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x