Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৫৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২৭ জুন ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৫৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২৭ জুন ২০২৬
আরও খবর
জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয় সংসদের অধিবেশন চলছে
জাতীয় সংসদের অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ
জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম

জাবির সিনেট অধিবেশনের আগে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৫৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২৭ জুন ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৫৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২৭ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন শুরুর আগে বিভিন্ন দাবিতে সিনেট ভবনের মূল ফটকের সামনে প্রগতিশীল শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মূল ফটকের সামনে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। দুপুর ৩টা থেকে সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকায় তার আগেই শিক্ষার্থীরা এই অবস্থান নেন, যাতে সিনেট সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা যায়।

শিক্ষার্থীদের প্রদর্শন করা প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয় সংস্কারের নানা দাবি উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো ছিল—গবেষণা খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বাড়ানো, থিসিসের টাকা সর্বনিম্ন ১০ হাজার টাকায় উন্নীত করা, ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা, প্রতিটি বিভাগে কোর্স মূল্যায়ন পদ্ধতি চালু করা এবং পুরাতন বিভাগের চলমান সংকট নিরসন না করে কোনো অবস্থাতেই নতুন কোনো বিভাগ না খোলা। কর্মসূচিতে অংশ নিয়ে ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী লামিশা জামান বলেন, তারা দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও থিসিস বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। আজকেও সেসব দাবি নিয়েই তারা সিনেট ভবনের সামনে দাঁড়িয়েছেন। সিনেট অধিবেশন যেহেতু অত্যন্ত নীতি নির্ধারণী একটি জায়গা, তাই তারা আশা করছেন সিনেট সদস্যরা এবং জাকসুর শিক্ষার্থী প্রতিনিধিরা এই বিষয়ে কার্যকর ও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে আরও ছয়টি ডিপার্টমেন্ট খোলার প্রক্রিয়া চালাচ্ছে। অথচ ক্যাম্পাসের পুরাতন বিভাগগুলোর কোনোটিরই সংকট এখনো নিরসন করা সম্ভব হয়নি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে মারাত্মক সিট সংকট ও একমোডেশন সমস্যা রয়ে গেছে। নতুন এই বিভাগগুলোর যেমন নিজস্ব পর্যাপ্ত জায়গা বা একাডেমিক ভবন নেই, ঠিক তেমনি নতুন যে শিক্ষার্থীরা ভর্তি হবেন, তাদের জন্যও হলে কোনো সিটের ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে নতুন কোনো বিভাগ খোলার আগে একটি যথাযথ একাডেমিক অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

ছাত্র ইউনিয়নের সভাপতি আরও বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা বা প্রিন্টিং প্রেস স্থাপন করা, থিসিস ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং নিষ্ক্রিয় থাকা গবেষণা সেন্টারগুলোকে অবিলম্বে কার্যকর করার দাবিও প্রশাসনের কাছে জোরালোভাবে উত্থাপন করেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি সিনেট অধিবেশন ছাত্র ছাত্র ইউনিয়ন
১৪ সেপ্টেম্বর ২০২৫
জাকসুতে হবে না বিজয় ও আনন্দ মিছিল
১৩ সেপ্টেম্বর ২০২৫
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০৬ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা, শিক্ষা ও গবেষণায় জোর
০৬ সেপ্টেম্বর ২০২৫
জাবিতে গাঁজা সেবনকালে ৩ শিক্ষার্থী আটক
০৩ সেপ্টেম্বর ২০২৫
ক্ষতিপূরণ ও মুচলেকায় মুক্ত রাজধানী পরিবহণের ২৮ বাস
০৩ সেপ্টেম্বর ২০২৫
নারী শিক্ষার্থীকে ধাক্কা, জাবিতে রাজধানী পরিবহণের ২৫ বাস আটক
০৩ সেপ্টেম্বর ২০২৫
নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৫ বাস আটক
০২ সেপ্টেম্বর ২০২৫
জাবিতে নির্বাচনি আমেজ, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
২৮ আগস্ট ২০২৫
জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
২৭ আগস্ট ২০২৫
আপিলে জাকসুর প্রার্থিতা ফিরে পেলেন ১৫ শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  2. এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  3. ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
  4. পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
  5. অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
  6. এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤