Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
নাইস নূর
১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
আপডেট: ১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

উপস্থাপনায় লায়লা বানু আমার আদর্শ : জেনিফার

নাইস নূর
১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
নাইস নূর
১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
আপডেট: ১৬:১২, ০৮ নভেম্বর ২০১৭
উপস্থাপক জেনিফার ফেরদৌস। ছবি : সাইফুল সুমন

জেনিফার ফেরদৌস। এ সময়ের একজন উপস্থাপক। পড়াশোনা করেছেন আইন বিষয়ে। আইনজীবী না হয়ে উপস্থাপক হওয়ার গল্প ও অন্য আরো বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জেনিফার।

এনটিভি অনলাইন : শুনেছি, আপনি সংবাদ পাঠিকা হতে চেয়েছিলেন। সংবাদ পাঠিকা হওয়ার আগেই উপস্থাপনার সঙ্গে কীভাবে যুক্ত হলেন?

জেনিফার ফেরদৌস : শখের বশে সংবাদ পাঠিকা হতে চেয়েছিলাম। এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে মিডিয়ায় কাজ করার যাত্রা শুরু করতে চেয়েছিলাম। সংবাদ পাঠিকা হওয়ার অনুশীলনও আমি করছিলাম। সে সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ভাইকে আমি বলি যে আমি উপস্থাপনাও করতে চাই। তখন তিনি আমাকে উপস্থাপক হওয়ার জন্য উৎসাহিত করেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। এরপর সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ হওয়ার আগেই উপস্থাপনা শুরু করি।

এনটিভি অনলাইন : এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

জেনিফার ফেরদৌস : ‘হারানো সুর’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এর বাইরে বড় ইভেন্টের কিছু অনুষ্ঠানও উপস্থাপনা করছি। শেষবার প্রেমস কালেকশনসের আয়োজনে ব্রাইডাল র‍্যাম্প শোর উপস্থাপনা করেছি। শোতে বাংলাদেশের জনপ্রিয় তারকারা অংশগ্রহণ করেছিলেন।

এনটিভি অনলাইন : উপস্থাপনায় কাকে অনুসরণ করছেন?

জেনিফার ফেরদৌস : আমি মনে করি, উপস্থাপনায় লায়লা বানু আমার আদর্শ। খুব ছোটবেলায় তাঁর উপস্থাপনা বিটিভিতে দেখে মুগ্ধ হয়েছিলাম আমি। তাঁর কণ্ঠ ও অভিব্যক্তি অসাধারণ। তাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। এ ছাড়া শারমিন লাকী ও চলচ্চিত্র জগতের পূর্ণিমার উপস্থাপনা আমার খুব ভালো লাগে।

এনটিভি অনলাইন : অনেকেই তো উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। আপনার কি সে রকম ইচ্ছা আছে?

জেনিফার ফেরদৌস : আমি চলচ্চিত্রের নায়িকা হওয়ারও প্রস্তাব পেয়েছিলাম। সত্যি বলছি, নায়িকা হওয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তবে আমি সাহিত্যধর্মী ও মুক্তিযুদ্ধের গল্পের ওপর চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী। যদি এটা করি, তাহলে নিজের প্রোডাকশন হাউস থেকে করব। আমিই হয়তো প্রযোজনা করব।

এনটিভি অনলাইন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

জেনিফার ফেরদৌস : পড়াশোনা করেছি আইন বিষয়ে। তাই ভবিষ্যতে আইনজীবী হিসেবে কাজ করার ইচ্ছে আছে। আর আপাতত উপস্থাপনা আমার প্রধান লক্ষ্য। এর বাইরে কিছু চিন্তা করতে চাই না।

সর্বাধিক পঠিত
  1. ‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
  2. ফ্রুটফিল নিবেদিত এনটিভিতে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত
  3. দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ
  4. ফ্রুটফিল নিবেদিত বর্ণিল আয়োজনে এনটিভিতে চলছে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’
  5. নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’
  6. মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x